শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম

‘মাথার ঘাম নয়, রীতিমতো রক্ত ঝরিয়েছে শ্রাবন্তী’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের শুভ জন্মদিন ছিল গতকাল ১৩ আগস্ট। বিনোদন জগতের অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে অনেক অনেক শুভচ্ছা জানিয়েছেন ‘দেবী চৌধুরানী’ সিনেমার পরিচালক। আলাদা করে ওকে এটাই বলতে চেয়েছেন শুভ্রজিৎ মিত্র— জীবনে আরও উন্নতি কর। এক উজ্জ্বল সত্তা হিসেবে বিরাজ করে তুমি এই বছরটাকে বিশ্বে স্মরণীয় করে রাখো। 

শ্রাবন্তীর জন্মদিন নিয়ে পরিচালক শুভ্রজিৎ মিত্র এখানেই শেষ করেননি। আরও অনেক কথাই বলেছেন তিনি। তার এ কথামালা তুলে ধরেছে আনন্দবাজার।

শ্রাবন্তীর চট্টোপাধ্যায়ের ডাক নাম গিন্টু। এই গিন্টুর জন্মদিনে আমি শহরে নেই। এ মুহূর্তে আমি দিল্লিতে রয়েছি। ওর সঙ্গে আমার প্রথম আলাপ হয় প্রায় বছর আগে। কোনো একটা কাজের সূত্রেই আমাদের দেখা হয়। তার পর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়। জন্মদিনে ওকে নিয়ে নানা স্মৃতিই মাথায় ভিড় করে আসছে।

গিন্টু খুব শক্তিশালী অভিনেত্রী। আমার মতে, ওকে এখনো সেভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে এক্সপ্লোর করা হয়নি। মেকআপ ছাড়া ওর মতো সুন্দরী অভিনেত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই আছে। আমার পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ ছবিতে নামভূমিকায় ও অভিনয় করেছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বর্ণনার সঙ্গে গিন্টুর লুক একেবারে মিলে যায়। তার থেকেও বড় কথা— ওর লুকের মধ্যে একটা বাঙালিয়ানা রয়েছে, যেটা এই চরিত্রের অন্যতম শর্ত ছিল। সেই ভাবনা থেকেই এই ছবিতে ওকে নির্বাচন করি। 

তিনি বলেন, শুটিংয়ের আগে ইন্ডাস্ট্রির প্রথম সারির একাধিক অভিনেত্রী এ চরিত্রে অভিনয় করতে চেয়ে আমার সঙ্গে যোগাযোগও করেছিল। সত্যি বলছি— যে ভাবনা থেকে আমি গিন্টুকে বেছে নিই, তার থেকেও আরও বেশি কিছু দিয়েছে।

কাজের প্রতি গিন্টুর নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করে। দেবী চৌধুরানী হয়ে উঠতে এক বছরেরও বেশি সময় ধরে গিন্টু পরিশ্রম করেছে। তলোয়ার চালানো শেখা থেকে শুরু করে অ্যাকশনের তালিম— সবই নিয়েছে। শুরু থেকেই ওর এই সফরের আমি অংশ ছিলাম। বলা যায়, পর্দার বাইরে আমিই যেন তখন ভবানী পাঠক হয়ে উঠেছিলাম। শুটিংয়ে একাধিকবার চোট-আঘাত পেয়েছিল গিন্টু। মাথার ঘাম নয়, রীতিমতো রক্ত ঝরিয়ে অভিনয় করেছে! তীর ছুড়তে গিয়ে ধনুকের ছিলায় আঙুল কেটে গেছে। আঙুলে ব্যান্ডেজ। সেই অবস্থায় একের পর এক শট দিয়েছে গিন্টু। হামাগুঁড়ি দেওয়ার দৃশ্যে হাঁটু ধারালো নুড়ি-পাথরে ক্ষতবিক্ষত! তার পরও শট দিয়েছে। পরিচালক হিসেবে এর থেকে বেশি আমি ওর কাছে আর কী-ই বা দাবি করতে পারি!

‘দেবী চৌধুরানী’ সিনেমা করতে গিয়ে গিন্টুকে আমি যেভাবে দেখেছি, তা ওর প্রতি আমার বিশ্বাসকে আরও পাকা করেছে। আমার পরবর্তী ছবি ‘কালমৃগয়া’তে-ও স্বাভাবিকভাবেই গিন্টুকেই বেছে নিয়েছি। আপাতত আমি শহরে ফিরলে ওর সঙ্গে ‘দেবী চৌধুরানী’র ডাবিং শুরু করব।

তিনি বলেন, জন্মদিনে গিন্টুকে অনেক অনেক শুভচ্ছা। আলাদা করে ওকে এটাই বলতে চাই— জীবনে আরও উন্নতি কর। এক উজ্জ্বল সত্তা হিসেবে বিরাজ করে তুমি এই বছরটাকে বিশ্বে স্মরণীয় করে রাখো। 

কিউএনবি/অনিমা/১৪ অগাস্ট ২০২৪,/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit