শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

দুর্গাপুরে বালু নিয়ে ভ্রাম্যমান আদালত ৫ লাখ টাকায় বিক্রি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান শেষে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সোমেশ্বরী নদী থেকে রাতের আঁধারে বালু উত্তোলন করে উপজেলার বিভিন্ন এলাকায় স্তুপ করে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকৈরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বালু জব্দ করে দুর্গাপুর সেনাক্যাম্পের সদস্যরা।

পরবর্তিতে সেনাদলনেতা সার্জেন্ট দেবাশীষ এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের সহায়তায় উন্মুক্ত নিলামের মাধ্যমে ওই বালু বিক্রি করা হয়। নিলামে অংশগ্রহনকারী দের মধ্যে মো. শাজাহান মিয়া সর্বোচ্চ মুল্য ৫ লাখ ২৫ হাজার টাকা দিয়ে কিনে নেন। এসময় সেনাসদস্যগন, স্থানীয় ইউপি সদস্য, ঝাঞ্জাইল বাজার কমিটির সদস্যগন, ইউনিয়ন ভুমি কর্মকর্তা, সার্ভেয়ার ইসমাইল হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান জানান, জব্দকৃত বালু উপস্থিত বাজার কমিটির লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতার মাধ্যমে বিক্রি করা হয়েছে। অবৈধবালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit