রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শেখ হাসিনার বিচার দাবীতে যুবদলের মিছিল ও সমাবেশ

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯৯ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : শেখ হাসিনার বিচার দাবীসহ নেত্রকোনায় সকল ধরণের বিশৃঙ্খলা প্রতিহত এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোনায় মিছিল ও সমাবেশ করেছে নেত্রকোনা জেলা যুবদল। রোববার নেত্রকোনা কোর্ট স্টেশনে থেকে মিছিল বের হয়ে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আবদুল্লাহ আল মামুন খান রনির নেতৃত্বে নেতাকর্মীদের অংশগ্রহণে পৌর শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে বিভিন্ন স্লোগানে মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজারে জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয় মিছিলটি।

মিছিলপূর্ব কোট স্টেশন এলাকায় সমাবেশে বক্তব্যে আবদুল্লাহ আল মামুন খান রনি বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ফ্যাসিস্ট খুনি হাসিনার পতনের পর দেশের কিছু স্থানে বিভিন্ন ধরণের বিশৃঙ্খলার সংবাদ পাওয়া যাচ্ছে। সাম্প্রদায়িক সস্প্রীতির জেলা নেত্রকোনায় আমরা বিশৃঙ্খলা চাই না।

সম্প্রীতি রক্ষায় বিএনপি যুবদল সব সময় প্রস্তুত রয়েছে। পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার দাবী করা হয় সমাবেশ থেকে। এ সময় উপস্থিত ছিলেন- নেত্রকোনা পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কালাম খোকন, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান মামুন, কামরুল হাসান প্রমুখ।

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit