মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
আমিরাতের লটারিতে বাজিমাত, রাতারাতি কোটিপতি প্রবাসী প্রধানমন্ত্রীর সফরের পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা মেসি-সালাহ দ্বৈরথে শেষ আটের টিকিট কার? চট্টগ্রাম, রংপুরসহ ৪ বিভাগের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী এই বিশ্বকাপে কোনো দলই আধিপত্য দেখাতে পারছে না: স্ক্যালোনি পানির নিচে রেললাইন, হাজারো যাত্রী নিয়ে চট্টগ্রামে আটকে আছে পর্যটক এক্সপ্রেস ফুলবাড়ীতে ৩০ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখাচ্ছে আল-হেরা জান্নি বরকতিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা॥ ডোমারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কলমাকান্দায় ইউনিয়ন পরিষদ ভবন ভাঙচুর, লুটপাট

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭৭ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। পাশাপাশি ইউপি চেয়ারম্যানের বাসা, উপজেলার মনকান্দিয়া গ্রামে বকুল মিয়ার বাড়ি ও মনকান্দিয়া বাজারে সবুজ মিয়ার বাসা এবং দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। পৃথক এই ঘটনা ঘটে গত ৫ আগস্ট সোমবার।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়ে চলে যাওয়ার পর গত ৫ আগষ্ট এলাকার কিছু দুর্বৃত্ত নেত্রকোনার কলমাকান্দা ইউনিয়ন পরিষদ ভবনে হামলা চালায়। হামলাকারীরা ইউনিয়ন পরিষদে ভাঙচুর করে। হামলাকারীরা আইপিএস, লেপটপ, কম্পিউটার, আলমারী, চেয়ার ও টেবিল ভাঙচুর ও অফিসের কাগজপত্র তছনছ করে। পরে একই দিন হামলাকারীরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসায় হামলা চালিয়ে বাসার চেয়ার- টেবিল, বাসার গ্লাস ক্ষতিগ্রস্ত করে।

একই দিন ইউনিয়নের মনকান্দিয়া গ্রামে বাজার সংলগ্ন বকুল মিয়ার বাড়িতে ও মনকান্দিয়া বাজারে সবুজ মিয়ার বাসা এবং দোকানে হামলা চালিয়ে ভাঙচুর আসবাবপত্র লুটপাট করে নিয়ে গেছে। কলমাকান্দার গোপলা ইউনিয়ন পরিষদের সচিব চন্দন সাহা রায় বলেন, পরিষদের লেপটপ, চেয়ার- টেবিল ভাঙচুর ও গুরুত্বপূর্ন কাগজপত্র তছনছ করা হয়েছে। সব কিছু এলো মেলো অবস্থায় পড়ে আছে।

পোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, রাতের আধারে কে বা কারা পরিষদে ও আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। হামলাকারীরা গুরুত্বপূর্ন কাগজপত্র তছনছ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit