রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৭৬ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : সমাজের সর্বস্তরের বৈষম্য বিলোপ, ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সংগ্রাম অব্যাহত রাখো, লুটতরাজ সাম্প্রদ্রায়িক সহিংসতা রুখে দাঁড়াও এই প্রতিপাদ্য এবং সকল ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে প্রেসক্লাব মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা সংসদ এর আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন হয়।

মানববন্ধনে উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারন সম্পাদক রুপন কুমার সরকার, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কবিরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক জুয়েল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমজান আহমেদ সৌরভ।

মানববন্ধনে আলোচকগণ অন্তবর্তীকালীন সরকারের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দাবি জানিয়ে বলেন, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় উপসানালয়ে হামলা, রাষ্ট্রীয় ও সাধারণ মানুষের সম্পদ লুট-পাটের যে ঘটনা ঘটাচ্ছে সেটি খুবই দুঃখজনক। এসব অরাজকতা বন্ধ করতে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে সকল ছাত্র-জনতা হত্যার বিচারের দাবি জানান তারা।

কিউএনবি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit