বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

তিন উপদেষ্টার শপথ দুপুরে

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা শপথ নেবেন আজ। এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জন শপথ নেন।

রোববার (১১ আগস্ট) দুপুর ১২টায় বঙ্গভবনের দরবার হলে তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার তালিকায় থাকাদের মধ্যে শপথ নেওয়ার বাকি ছিলেন ফারুক–ই–আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। ঢাকার বাইরে থাকায় ওইদিন শপথ নিতে পারেননি তারা। ধারণা করা হচ্ছে, আজ এই তিনজন শপথ নেবেন।

এ ছাড়া প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদও শপথ নেবেন বলে জানানো হয়েছে।

গত ৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন।

তারা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক  ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাচন পর্যবেক্ষক শারমিন মুর্শিদ, বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, সাবেক নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, চিকিৎসক বিধান রঞ্জন, ইসলামি চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান, উন্নয়নকর্মী ফরিদা আখতার, গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক–বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিকেরা দরবার হলে উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১১ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit