মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগার থেকে পালিয়েছেন ২০৯ বন্দি, গুলিতে নিহত ৬

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯৯ Time View

ডেস্ক নিউজ : বুধবার (৭ আগস্ট) বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করেন। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে বন্দিরা কারারক্ষীদের ওপর চড়াও হন। বন্দিরা দেয়াল ভেঙে, দেয়াল টপকে, দেয়ালের সঙ্গে বিদ্যুতের পাইপ লাগিয়ে কারারক্ষীদের মারধর করে পালিয়ে যেতে চান। এক পর্যায়ে সেনাবাহিনীকে খবর দেয়া হলে সেনাবাহিনী কমান্ডো অভিযান চালিয়ে বিদ্রোহ দমন করেন।

তবে তার আগেই বন্দিদের মধ্যে ২০৯ জন দেয়াল টপকে পালিয়ে গেছে।  এ সময় নিরাপত্তাকর্মীদের গুলিতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে ২ জন বন্দি, ২ জন কয়েদি, ২ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে জানতে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হাসনিন জাহানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে ডিউটিরত একজন স্টাফ গুলিবিদ্ধ মরদেহ আসার বিষয়টি স্বীকার করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit