বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

মিছিল নিয়ে সাবেক এমপি ইব্রাহীমের বাড়িতে অগ্নিসংযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৮৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ.এম.ইব্রাহিমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।  বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে  ৪টার দিকে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের দত্তেরবাগ গ্রামে এই ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পার্শ্ববর্তী লক্ষীপুর জেলা ও উপজেলার রামনারায়নপুর ইউনিয়ন থেকে একদল অস্ত্রধারী যুবক মল্লিকা দিঘীর পাড়ে অবস্থান নিয়ে মিছিল করে। সেখান থেকে ২৫-৩০টি মোটরসাইকেল ও ৩টি মাইক্রোবাস যোগে ৭০-৮০জন যুবক বিএনপি ও জামায়াতের স্লোগান দিয়ে এমপি ইব্রাহীমের বাড়িতে যায়। পরবর্তীতে তারা সেখানে দ্বিতল বাসভবনে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। তবে ওই সময় ইব্রাহীম বাড়িতে ছিলনা। হামলাকারীদের মধ্যে বেশ কিছু যুবক মুখোশ পরা ছিল। পরে উৎসুক জনতা তার বাড়িতে ভিড় করেন।

যোগাযোগ করা হলে চাটখিল উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবু হানিফ বলেন, হামলাকারীরা অস্ত্রধারী ছিল। হামলাকারীরা লক্ষীপুর জেলা থেকে মাইক্রো করে এসে এমপির বাড়িতে হামলা চালায়। আমার দল এই ধরনের হামলা সমর্থন করেনা। আমি এ হামলার তীব্র নিন্দা জানাই।  

এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামানের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit