শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

দিনাজপুরে বিএনপি-জামায়াত শিবিরের ৮২ নেতাকর্মীর মুক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দিনাজপুরে গ্রেফতারকৃত ৮২ জন রাজবন্দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। দিনাজপুরের কোর্ট ইন্সপেক্টর একেএম লিয়াকত আলী জানান, মঙ্গলবার সদর আমলি আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম, ঘোড়াঘাট-হাকিমপুর আমলী আদালতের বিচারক এএসএম মনিরুজ্জামান, চিরিরবন্দর-খানসামা আমলি আদালতের বিচারক মো. মনিরুল ইসলাম রাষ্ট্রপতির আদেশে তাদের জামিন আদেশ দেন।

এদের মধ্যে রয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও শিক্ষার্থী ৬৯ জন এবং জামায়াত-শিবিরের ১৩ জন। এরপর দিনাজপুর জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন- দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও বিএনপি নেতা মোস্তফা কামাল মিলন, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মো. আব্দুল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির আহবায়ক ফরহাদ হোসেন প্লাবন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি, জেলা যুবদল নেতা সুমন, কোতোয়ালি যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন, জামায়াত নেতা মমতাজুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের আবু রায়হান প্রমুখ।

এদিকে নেতাকর্মীদের জামিনের খবরে মঙ্গলবার সকাল থেকেই দিনাজপুরে জেলা কারাগারের সামনে ভিড় করে বিএনপি ও সহযোগী সংগঠনের হাজারও নেতাকর্মী। এরপর আদালত থেকে জামিন আদেশ কারাগারে আসার পর কারাগার থেকে একে একে মুক্তি পেতে শুরু করে কারাগারে আটক নেতাকর্মীরা। তারা কারাগার থেকে বের হয়ে আসলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা জেল রোড। এরপর তারা আনন্দ মিছিল নিয়ে মুক্তিপ্রাপ্ত নেতাকর্মীদের নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে নিয়ে যান।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit