বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির স্বর্ণের দাম বাড়ল

মন্দির ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় ও আইনশৃঙ্খলা রক্ষার্থে প্রতিটি নেতাকর্মীকে বলিষ্ঠ ভূমিকা রাখার নির্দেশ দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম কঠোর হুশিয়ারী উচ্চারন করে বলেন, ঘরবাড়ি, ব্যবসায়ীক প্রতিষ্ঠান, যানবাহনসহ যেকোন স্থাপনা ভাংচুরসহ সন্ত্রাসী কর্মকান্ড বরদাশত করা হবেনা। প্রয়োজনে সংখ্যালঘুদের মন্দির(উপাসনালয়) ও বাড়িঘর নিরাপত্তার স্বার্থে সার্বক্ষনিক পাহারা দিতে হবে।

কোন স্বার্থান্বেষীমহল যেন পরিকল্পীতভাবে সহিংস ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দোষারোপ করতে না পারে সে দিকেও সকলকে নজর রাখতে হবে। গতকাল মঙ্গলবার সকাল ১১ টারদিকে মনিরামপুর থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দলিয় কার্যালয়ে আয়োজিত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, মোহাম্মদ মুছা।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই,থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, মিজানুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, নিস্তার ফারুক, সন্তোষ স্বর, জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, স্বেচ্ছাসেক দলের সভাপতি রবিউল ইসলাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন বাবুল, থানা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোক্তার হোসেন, আইয়ুব আলী, সাঈদুর রহমান, বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা কামরুজ্জামান প্রমুখ। এদিকে উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সুকৃতি বিশ্বাস জানান, ইতিমধ্যে স্থানীয় বিএনপি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এলাকার মন্দিরের নিরাপত্তা বিধান করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit