রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

মাদরাসা শিক্ষার্থীসহ ছাত্র-জনতার ইসিবি চত্বর অবরোধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর মিরপুরে ইসিবি চত্বরে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীরা। রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে মিরপুরে ইসিবিতে এক দফা দাবিতে প্রায় ৫০০ জন মাদরাসা শিক্ষার্থীসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সড়ক অবরোধ করতে দেখা যায়।

এ সময় সড়ক অবরোধ করে সরকারবিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় আন্দোলনকারীদের। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধ করতে দেখা গেলেও সেখানে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়নি।  

এর আগে, শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন।  

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৪,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit