বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম
ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির স্বর্ণের দাম বাড়ল

চৌগাছায় উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম রেজার শপথ গ্রহণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ৯৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) :  যশোরের চৌগাছায় বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম রেজা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০:৩০ টায় খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ তাকে শপথ বাক্য পাঠ করান।

উল্লেখ্য চৌগাছায় গত ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে প্রার্থী দুই জন, মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী চার জন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এক জন বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন কর্তৃপক্ষ।এর আগে, গত ১৫ মে সুপ্রিম কোর্টের আদেশ ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চৌগাছা উপজেলার ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হওয়ায় শামীম রেজাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয় ও উপজেলা আওয়ামীলীগের সদস্য ও পৌর কাউন্সিলর সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র জমা দেন। উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয় তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আর কাউন্সিলর সিদ্দিকুর রহমানের কাগজপত্রে ত্রুটি থাকায় তার মনোনয়নপত্র অবৈধ হিসাবে গণ্য হয়। পরে তিনি তার মনোনয়নপত্র কেন বৈধ হবে না মর্মে কোর্টে একটি রিট করেন। আদালত বিষয়টি ব্যাপক ভাবে শুনানি শেষে তার মনোনয়নপত্র অবৈধ হিসাবে গণ্য করেন। ফলে উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আর কোন প্রতিদ্বন্দ্বীপ্রার্থী না থাকায় শামীম রেজাকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করেন।মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০:৩০ টায় খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ শামীম রেজাকে শপথ বাক্য পাঠ করান।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৪/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit