বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

মিশুকে আসামী করে আদালতে অভিযোগপত্র আখাউড়ায় হত্যার উদ্দেশ্যেই কালের কণ্ঠের  সাংবাদিকের উপর হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৬৪ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালের কণ্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু’র উপর হামলার ঘটনায় মহিউদ্দিন মিশুকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই জাকির হোসেন রবিবার ব্রাহ্মণবাড়িয়ার আদালতে এ অভিযোগপত্র পাঠান।অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বিশ্বজিৎ পাল বাবুকে হত্যার উদ্দেশ্যে মিশু তার হাতে থাকা মাইক্রোফোন দিয়ে আঘাত করে। এতে বিশ্বজিৎ পাল বাবু’র থুতনিতে আঘাত লাগে। এছাড়া বিশ্বজিৎ পালকে কিল-ঘুষিও মারা হয়। বিশ্বজিৎ পালকে রক্ষা করতে এগিয়ে আসা লোকজনের সামনেই তাকে প্রাণনাশের হুমকি দেয় মিশু। পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলা করা হয় বলে পুলিশের অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।  

গত ২৩ জুন রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক বিশ্বজিৎ পাল এ হামলার স্বীকার হন। এ ঘটনায় যমুনা টিভি ও দৈনিক যুগান্তরের আখাউড়া উপজেলা প্রতিনিধি মহিউদ্দিন মিশুকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে পুলিশ। ১১দিন জেল খাটার পর মিশু জামিনে আসে।স্থানীয় একাধিক সূত্র জানায়, মহিউদ্দিন মিশু এর আগেও একাধিকবার র‌্যাব ও পুলিশের হাতে আটক হয়। সে স্থলবন্দরের ল্যাগেজ পার্টির হোতা হিসেবে এলাকায় চিহ্নিত। এ নিয়ে একাধিক জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হলে মিশু ক্ষুব্দ ছিলো। বিশ্বজিৎ পাল বাবু জানান, বন্দরের লাগেজ পার্টি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে মিশু আগে থেকেই তার উপর ক্ষিপ্ত ছিলো। ঘটনাস্থল তার বাড়ি থেকে মাত্র কিলোমিটার দূরে হওয়ার সুযোগে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায় মিশু। জামিনে বের হয়ে এসেও সে নানাভাবে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছেন ও হুমকি দিয়ে বেড়াচ্ছেন। এসব বিষয়ে সাধারন ডায়রি করা হবে বলে বিশ্বজিৎ পাল বাবু জানান। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, ঘটনার পরপরই পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে। বাদীর অভিযোগ পেয়ে তদন্ত করে অভিযোগত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্রে ৩২৩/৩০৭/৫০৬ ধারার অভিযোগ প্রমাণিত হয়েছে।

 

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৪/বিকাল ৩:০১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit