মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

বিশ্বের যে দেশে একজনও মুসলিম নেই

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ খ্রিস্টধর্মে বিশ্বাসী। আর এর পরেই স্থান ইসলাম ধর্মের। বিশ্বে পশ্চিম এশিয়ার দেশগুলিতেই সব থেকে বেশি সংখ্যক মুসলিম বাস করেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে অন্যতম হল ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, আফগানিস্তান, বাংলাদেশ, ইরান, ইরাক ইত্যাদি। বিশ্বের যে কোনও প্রান্তে গেলে প্রায় সর্বত্রই মুসলিম সম্প্রদায়ের মানুষের দেখা পাওয়া যাবে। কিন্তু বিশ্বে এমন একটি ক্ষুদ্র দেশ রয়েছে যেখানে কোনো মুসলিম নেই। মূলত দেশটি তৈরিই হয়েছে খ্রিস্টানদের জন্য।

কথা বলছিলাম বিশ্বের সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটির কথা। ইউরোপ মহাদেশের এই জায়গাটি ‘পোপের দেশ’ নামেও পরিচিত।ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। এটি ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কোনো প্রাকৃতিক জলাশয় নেই। শহরটি মূলত একটি ছোট পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়।

এই ক্ষুদ্র পরিসরের মাঝে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, সিস্টিন চ্যাপেল, অ্যাপোস্টালিক প্যালেস ও জাদুঘর স্থাপিত হয়েছে। অঞ্চলটি পূর্বে ১৯২৯ পর্যন্ত রোমের উপশহর ছিলো। এরপর টাইবার নদী দ্বারা শহরটিকে রোম থেকে আলাদা করা হয়। ভ্যাটিক্যান সিটির জনসংখ্যা মাত্র ৪০০। আর এই দেশের নিজস্ব কোনও সেনাবাহিনীও নেই। ইতালির রাজধানী রোমের অভ্যন্তরে অবস্থিত এই দেশের সুরক্ষার দায়িত্বে রয়েছে ইতালি সেনা স্যুইস গার্ড। বহু বছর আগে ভ্যাটিকান সিটিকে রক্ষা করার জন্য স্যুইস মিশনারিদের খসড়া তৈরি করেছিলেন পোপরা। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই দেশের জনসংখ্যা ছিল মাত্র ৪৫৩। তবে এখানকার কিছু নাগরিক বিদেশে থাকেন, তাদের সংখ্যা প্রায় ৩৭২।

ইতালি থেকে ভ্যাটিকানে প্রবেশ করতে কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না। পোপের জনসভা এবং সেন্ট পিটার্স স্কয়ার ও ব্যাসিলিকাগুলো সকলের জন্য উন্মুক্ত। যেকোনো গুরুত্বপূর্ণ আয়োজনে যুক্ত হতে আগ্রহীদের আগে থেকেই ‘উন্মুক্ত’ টিকিট সংগ্রহ করতে হয়। সিস্টিন চ্যাপেলের সাথে যুক্ত ভ্যাটিকান জাদুঘরে প্রবেশ মূল্য পরিশোধ করতে হয়। বাগানগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, তবে সীমিত পরিসরে গাইডের তত্ত্বাবধায়নে বাগানে ভ্রমণের অনুমতি দেয়া হয়। অন্য জায়গাগুলোতে যাদের কাজ রয়েছে  শুধু তাদেরই প্রবেশ করতে দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit