বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

দেশজুড়ে সাঁড়াশি অভিযানে গ্রেফতার দেড় হাজার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : কোটা সংস্কার আন্দোলনের জেরে রাজধানীসহ দেশজুড়ে চলা তিন দিনের সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। এরই ধারাবাহিকতায় আরও ১ হাজার ৬৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজধানীতেই গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৬০১ জনকে। গ্রেফতার ব্যক্তিদের বেশির ভাগই বিএনপি-জামায়াতের নেতাকর্মী। এর বাইরে ঢাকাসহ সারা দেশ থেকে অভিযান চালিয়ে ১২৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

পুলিশ সূত্র বলেছে, রাজধানীতে ১২ জুলাই থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ১২ দিনে মামলা হয়েছে ১৩৩টি। এসব মামলায় এ পর্যন্ত ১ হাজার ৩৩৩ গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গত কয়েকদিনেই গ্রেফতার করা হয়েছে ১ হাজার ১১৭ জনকে।

বুধবার (২৪ জুলাই) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন থানায় গত দুই দিনে করা ৩৮টি মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

গতকাল মিন্টো রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, নাশকতাকারীরা বাংলাদেশের যে প্রান্তেই থাকুক, তাদের খুঁজে খুঁজে গ্রেফতার করা হবে।

বিটিভি ভবন, মেট্রোরেলসহ রাজধানীর রামপুরা, মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব। মিরপুর ও বাড্ডা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।

এদিকে র‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদ বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্রদের প্রতিপক্ষ হয়নি। ছাত্রদের যারা আন্দোলন করছিল, সেখানে কোনো সহিংসতা ছিল না। ছাত্ররা আমাদের প্রতিপক্ষ না, সাধারণ মানুষও আমাদের প্রতিপক্ষ না।

তিনি বলেন, আমাদের প্রতিপক্ষ, যারা আমাদের টার্গেট করেছে। তারা হচ্ছে সেই স্বাধীনতাবিরোধী শক্তি, যারা এ দেশের স্বাধীনতা মানতে চায় নাই।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit