সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
চলতি অর্থবছরে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আট মাসের মাথায় ৩ মন্ত্রী ও ১ এমপির বিদায় সাংবাদিক আলিফ  হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে লাহোরের মাস্টারপ্ল্যান আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী

উইলিয়ামসনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রুট, তিনে ব্রুক

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন জো রুট এবং হ্যারি ব্রুক। আর এতে টেস্ট র্যাংকিংয়ে শীর্ষস্থান দখলে কেন উইলিয়ামসনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন রুট। অন্যদিকে বাবর আজম, ড্যারিল মিচেল, স্টিভেন স্মিথ ও রোহিত শর্মাকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছেন হ্যারি ব্রুক। 

বুধবার পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে দেখা গেছে ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছেন কেন উইলিয়ামসন। আর দ্বিতীয় স্থানে থাকা জো রুটের রেটিং পয়েন্ট ৮৫২। আর ৪ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে থাকা হ্যারি ব্রুকের ঝুলিতে ৭৭১ রেটিং পয়েন্ট। ৭৬৮ রেটিং পয়েন্ট নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম আছেন চারে।

ট্রেন্টব্রিজ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১২২ রানের ইনিংস খেলেন জো রুট। আর হ্যারি ব্রুকের ব্যাট থেকে আসে ১০৯ রান।  মূলত এই দুই সেঞ্চুরিয়ানের ব্যাটে ভর করে ক্যারিবিয়ানদের সামনে ৩৮৫ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করায় বেন স্টোকসের দল। 

জবাবে রান তাড়ায় মাত্র ১৪৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এর ফলে এক টেস্ট হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক ইংল্যান্ড। এজবাস্টনে জুলাই ২৬ থেকে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit