মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

‘শচীনকে ভয় লাগতো’: সাবেক ক্রিকেটার বাসিত আলি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুলাই, ২০২৪
  • ৪৬ Time View

স্পোর্টস ডেস্ক : ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন শচীন টেন্ডুলকার। সেই আসরে পাকিস্তানের বিপক্ষে ৯৮ রানের এক দারুণ ইনিংস খেলেছিলেন তিনি। ৭৫ বলে তার ৯৮ রানের ইনিংসের ওপর ভর করেই সেই ম্যাচে জয় পায় ভারত। ৯০ দশকে ভারতীয় ক্রিকেট দল শচীনের উপর এতটাই নির্ভর করতো যে, তার উইকেটটাই জয়-পরাজয়ের পার্থর্ক গড়ে দিতো।

সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি ১৯৯০-এর দশকে পাকিস্তান ড্রেসিংরুমে টেন্ডুলকারকে নিয়ে যে পরিকল্পনা হতো তা নিয়ে কথা বলেছেন। শচীন টেন্ডুলকারকে ভয় লাগতো, ভিডিওতে অকপটেই তিনি এমন কথা স্বীকার করেছেন। এবং টেন্ডুলকারকে তারা যেভাবে সম্মান করতেন, সে ব্যাপারেও তিনি কথা বলেছেন।

বাসিত আলি বলেন, ‘তিনি (টেন্ডুলকার) একজন টপ-অর্ডার ব্যাটসম্যান। এবং আমি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। তাই আমরা তার ব্যাটিং দেখতাম। আমাদের দলের মিটিংয়ে আমাদের দলের অধিনায়ক ওয়াসিম আকরাম সব জায়গায় বলতেন, এমনকি অনুশীলনেও। এমনকি খাবারের সময়ও বলতেন, শচীনকে আউট করো, আমরা জিতবো। আর শচীন আউট হওয়ার সাথে সাথে পাকিস্তান ম্যাচ জিততো। যদিও আজহারউদ্দিন ছিলেন, কিন্তু আমরা আজহারউদ্দিনকে ভয় পাইনি, তবে অবশ্যই শচীন টেন্ডুলকারকে ভয় পেতাম।

পাকিস্তানের বিপক্ষে ১৮টি টেস্ট ম্যাচ খেলে ১ হাজার ৫৭ রান করেছেন শচীন। যেখানে তার গড় রান ৪২.২৮। দুটি সেঞ্চুরি আছে তার, এরমধ্যে অপরাজিত ১৯৪ রানের একটি ইনিংস রয়েছে তার। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে ৬৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে মোট রান করেছেন ২৫২৬। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে তার গড় রান ৮৭.৪৯। সেঞ্চুরি আছে পাঁচটি, তারমধ্যে রয়েছে ১৪১ রানের একটি ইনিংস।  

পাকিস্তানের হয়ে ১৯ টেস্টে ৮৫৮ রান করেছেন বাসিত আলি। ৫টি হাফ-সেঞ্চুরির সঙ্গে করেছেন একটি সেঞ্চুরি। ৫০টি ওয়ানডে ম্যাচ খেলে ৩৪.১৮ গড়ে ১২৬৫ রান করেছেন তিনি। ওয়ানডেতে এক ইনিংসে তার সর্বোচ্চ রান অপরাজিত ১২৭। 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit