শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

শর্মিলা ঠাকুরকে যে কারণে থাপ্পড় মেরেছিলেন প্রসেনজিৎ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১১৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের বরেণ্য অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ক্যারিয়ারে অসংখ্য সিনেমা করেছেন তিনি। তবে এই গুণী অভিনেত্রীকে থাপ্পড় মেরেছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। সম্প্রতি একটি সিনেমার প্রচারণায় স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, প্রসেনজিতের বাবা অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জি। ছোটবেলায় বাবার সঙ্গে শুটিং সেটে যেতেন তিনি। মূলত শুটিং সেটেই এ কাণ্ড ঘটিয়েছিলেন প্রসেনজিৎ।

এ প্রসঙ্গে অভিনেতা বলেন, তখন আমার বয়স কত হবে, ৪ কিংবা ৫ বছর। রোমান্টিক একটি দৃশ্যের শুটিংয়ের সময় নায়িকা নায়ককে থাপ্পড় মারেন। মানে শর্মিলা আন্টি বাবাকে থাপ্পড় মারেন। এরপরই এ ঘটনা ঘটাই আমি।

থাপ্পড় মারার ঘটনা ব্যাখ্যা করে তিনি বলেন, লাঞ্চ ব্রেকের সময়ে উনি (শর্মিলা ঠাকুর) আমাকে ডেকে কোলে নিয়েছিলেন। আর আমি উনাকে থাপ্পড় মারি। এখনও যখন তার সঙ্গে আমার দেখা হয়, তখন তিনি আমাকে থাপ্পড় মারার ঘটনা মনে করিয়ে দেন। আর আমাকে বলেন, ‘তুমি আমাকে থাপ্পড় মেরেছিলে, কারণ আমি তোমার বাবাকে থাপ্পড় মেরেছিলাম।’

হিন্দির পাশাপাশি ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর। ‘প্রভাতের রং’ এবং ‘ইয়ে রাত ফির না আয়েগি’ সিনেমায় বিশ্বজিৎ চ্যাটার্জির সঙ্গে কাজ করেছেন তিনি।

ব্যক্তিগত জীবনে ১৯৬০ সালে রত্না চ্যাটার্জিকে বিয়ে করেন বিশ্বজিৎ চ্যাটার্জি। এ সংসারে জন্ম নেয় প্রসেনজিৎ ও অর্পিতা। বাবার পথ অনুসরণ করে রুপালি জগতে পা রেখে নিজেকে প্রতিষ্ঠা করেছেন প্রসেনজিৎ।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৪/দুপুর ২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit