বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি উত্তর কোরিয়া ও চীনের মধ্যে নতুন সেতু চালু, নিষেধাজ্ঞা এড়াবেন কিম? বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ

স্ত্রী জয়ার বকুনি থেকে বাঁচতে যা করেন অমিতাভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View

বিনোদন ডেস্ক : বাড়ি ফিরতে দেরি হলে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী স্ত্রী জয়া বচ্চনের বকুনি খেতে হতে পারে। তাই আগে থেকেই নিজের পরিবারের সদস্যদের জানিয়ে রাখেন বলে জানান শাহেনশাহ অমিতাভ বচ্চন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি পর্বে বাড়ি ফিরতে দেরি করলে তাকে বকাঝকা করেন কিনা— এক প্রতিযোগীর এমন প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এমনকি বাড়িতে পরিচারক-পরিচারিকারা না থাকলে নিজেই ঘরের কাজ করেন বলেও জানান বিগবি।

‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-সিজনে এক প্রতিযোগীর সঙ্গে কথা বলছিলেন কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। সেই সময় ওই প্রতিযোগী অভিনেতাকে প্রশ্ন করেন, তিনি বাড়ি ফিরতে দেরি করলে জয়া তাকে বকাঝকা করেন কিনা। সেই প্রশ্নের উত্তরে এ বর্ষীয়ান অভিনেতা বলেন, শুটিংয়ের কারণে দেরি হবে বুঝলে আগে থেকেই পরিবারের সবাইকে জানিয়ে দেন তিনি। এমনকি  পরিবারের সদস্যদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে তাদের।

অমিতাভ বলেন, আমি জানি কী হতে পারে। তাই পরিবারের সবাইকে নিয়ে তৈরি করা গ্রুপে একটি বার্তা পাঠাই। হাত জোড় করে বলি— কোথাও আমার শুটিং রয়েছে এবং ফিরতে দেরি হবে। তাই যেন কেউ আমার জন্য রাতের খাবারের অপেক্ষা না করেন। আর আগে থেকে সবাইকে জানিয়ে রাখি। এটাই আমাকে বাঁচিয়ে দেয়। এরপর মজা করে শাহেনশাহ বলেন, কিন্তু যদি তাকে (জয়া বচ্চন) না জানাই, তা হলে বকুনি খাব। জিজ্ঞেস করবে— ‘কোথায় ছিলে, আমাদের জানালে না কেন, এটা বাড়ি ফেরার সময়?’ তাই আমি যদি খুব দেরি করি, জয়া নিজের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।

বাড়িতে পরিচারক-পরিচারিকারা না থাকলে ঘরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ নিজেই করেন বলে জানান অমিতাভ বচ্চন। এ কিংবদন্তি অভিনেতা বলেন,  বাড়িতে যত কর্মীই থাকুক না কেন, যখন কেউ থাকে না, তখন আমি নিজেই সব কাজ করি। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে সব কিছুই সামলাই। তিনি বলেন, তবে আমি রান্না করতে জানি না। তাই কখনো বাইরে থেকে খাবার আনিয়ে নিই। আবার কখনো জয়ার কাছে গিয়ে বলি— ‘দেবী জি, একটু কিছু বানিয়ে দাও।’তার এই আবদারে জয়া বেশ খুশি হন বলে জানান এ বর্ষীয়ান অভিনেতা। প্রতিদিন তার জন্য নানা রকমের খাবার তৈরি করেন তিনি। এবং খাবারটি কেমন হয়েছে, সেটিও জানতে চান বলে জানান অমিতাভ বচ্চন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২৬,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit