শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

বিয়েতে কোটি টাকার পোশাক পরেছিলো আম্বানী বাড়ির পোষা কুকুর!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : বিয়ের দিন বর-কনে, অর্থাৎ অনন্ত আম্বানী এবং রাধিকার পোশাকে তো বৈচিত্র থাকবেই। পরিবারের প্রতিটি সদস্য, বরযাত্রীর সাজ ছিল চোখে পড়ার মতো। তবে হাজার হাজার অতিথির মাঝে সকলের নজর গিয়েছিল অনন্তের পোষা কুকুর ‘হ্যাপি’র দিকে। পরনে তার বহুমূল্যের পোশাক!

মুকেশ এবং নীতা আম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্তের বিয়ে। প্রাক্-বিবাহ, বিয়ে এবং বিয়ে পরবর্তী অনুষ্ঠান, কোথাও কোনও ত্রুটি রাখেননি আম্বানীরা। অতিথির তালিকাও ছিল দীর্ঘ। তাদের আপ্যায়ন করার জন্য নানা রকম সুযোগ-সুবিধার ব্যবস্থাও ছিল।

মূল অনুষ্ঠানের দিন আম্বানী পরিবারের প্রত্যেকের সাজ ছিল চোখে পড়ার মতো। নীতার বড় পুত্রবধূ শ্লোকাও নিজের বিয়ের লেহঙ্গাটি নতুন করে সাজিয়ে তুলেছিলেন। কন্যা ঈশার ফ্যাশন নিয়েও যথেষ্ট চর্চা হয়। আর সেই বাড়ির পোষ্যের পোশাক নিয়ে চর্চা হবে না, তা কী করে হয়?

কেন এত দাম সেই পোশাকের?

সূত্র বলছে, অনন্তের বিয়ের দিন তার পোষ্য গোল্ডেন রিট্রিভার জাতের কুকুর ‘হ্যাপি’র পরনে ছিল উজ্জ্বল লাল রঙের পোশাক। তার উপর সোনালি রঙের নকশা। ‘গোল্ড প্লেটিং’ বা সোনায় ধোয়া সেই পোশাকটির দাম কোটি টাকারও বেশি।

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৪/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit