রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

আশুলিয়ায় নিখোঁজের একদিন পর ছাত্রের মরদেহ উদ্ধার 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১০১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বিলের পানিতে গোসলে নেমে নিখোঁজের একদিন পর ওই বিল থেকে তজিম উদ্দিন (১৩) নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস। সোমবার সকাল ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কোনাপাড়া মাইঠারটেক বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
নিহত তজিম উদ্দিন আশুলিয়ার কোনাপাড়া রুপনগর (কুষ্টিয়া টেক) এলাকার মনির হোসের ছেলে। সে একই এলাকার আয়েশা প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল এবং বাবা-মায়ের সাথে কোনাপাড়া রুপনগর তার নানা জালাল উদ্দিনের বাড়িতে বসবাস করতো। 
নিহতের নানা জালাল উদ্দিন জানান, রোববার বিকেলে দিকে মাইঠার টেক এলাকার বিলে বন্ধুদের সাথে গোসল করতে যায় তজিম। সবাই ফিরে আসলেও সে পানিতে তলিয়ে যায়। রাতে বিভিন্ন জায়গায় খোজাখুজি করার একপর্যায়ে জানতে পারে সে পানিতে ডুবে গেছে। পরে সেখানে খোঁজাখোঁজি করেও না পেয়ে সোমবার সকালে ফায়ারসার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে টংগী ফায়ারসার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে সকাল ৮টার দিকে বিল থেকে তার লাশ উদ্ধার করে। 
ডিইপিজেড ফায়ারসার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের এখানে ডুবুরি দল না থাকায় টংগী ফায়ারসার্ভিসে খবর দেয়া হয়। পরে সেখান থেকে ডুবুরি দলের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit