শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

সমর্থন জানিয়ে আহত ট্রাম্পকে ‘শক্তিশালী’ বললেন মাস্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে ট্রাম্পের নির্বাচনী জনসভায় গুলি চালান থমাস ম্যাথিউ ক্রুকস। এতে ট্রাম্প বেঁচে যান কিন্তু তার কান ফুটো হয়ে গুলি বেরিয়ে যায়। ডান কানে আঘাতের কারণে বেশ রক্তক্ষরণ হলেও বর্তমানে নিরাপদ ও সুস্থ আছেন তিনি। তবে সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে মারা যান ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী থমাস।

ট্রাম্পের ওপর এ হামলার ঘটনায় বিশ্ব নেতাদের পাশাপাশি নিন্দা জানিয়েছেন ধনকুবের এবং স্পেস এক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। পাশে থাকার কথা জানিয়ে ট্রাম্পকে ‘শক্তিশালী’ মানুষ হিসেবে অভিহিত করেছেন তিনি। নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের রক্তমাখা মুখের একটি ভিডিও শেয়ার করেছেন মাস্ক। সেখানে লেখেন সমর্থনের কথা। রাজনৈতিক সচেতনদের মতে, মাস্কের এই সমর্থন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটাই এগিয়ে রাখবে ট্রাম্পকে।

 

 

এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে সমর্থন দিয়ে মাস্ক আরও লিখেছেন, ‘আমেরিকা সবশেষ যে শক্তশালী জনপ্রতিনিধি পেয়েছিল, তিনি ছিলেন থিওডর রুজভেল্ট।’

 বছর খানিক আগেও ট্রাম্প-মাস্ক এর সম্পর্ক এতটা গভীর ছিল না। ২০২২ সালের জুলাইয়ে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের জন্য ‘বেশি বুড়ো’ হিসেবে অভিহিত করেছিলেন মাস্ক। তবে সম্প্রতি ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, ইলন মাস্ক এমন এক গোষ্ঠীকে চাঁদা দিয়েছেন, যারা নির্বাচনে ট্রাম্পকে জয়ী করার জন্য কাজ করছে।

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit