বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র এখনও উত্তর কোরিয়ার শত্রু, কেন বললেন কিমের বোন? ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর অর্থনৈতিক অভিযানের ঘোষণা ট্রাম্পের চাঁদে পানির সন্ধানে শিগগিরই উড়াল দেবে ‘চাং’ই-৭’ হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

বাবর, শাহিন ও রিজওয়ানের খেলা হচ্ছে না কানাডার লিগে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : আগাই ২৫ জুলাই মাঠে গড়াবে গ্লোবাল টি-টোয়েন্টি লিগ। টুর্নামেন্ট চলবে ১১ আগস্ট পর্যন্ত। ছয় দলের এই টুর্নামেন্টে পাকিস্তানের সাত ক্রিকেটারের খেলার কথা ছিল। যেই তালিকায় বাবর-শাহিনদের পাশাপাশি বাকিরা হচ্ছেন- ইফতিখার আহমেদ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ আমির এবং আসিফ আলী। তবে এই চারজনের খেলার ব্যাপারে বাধ সাধেনি পিসিবি। ক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির কারণেই এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তিন সংস্করণে খেলেন এমন খেলোয়াড়দের বিদেশি লিগে খেলতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন বাবর আজম। এছাড়া টেস্টেও দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান এবং ফাস্ট বোলার শাহিন আফ্রিদিও তিন ফরম্যাটে খেলে থাকেন। তাদের টানা ম্যাচ খেলার ওয়ার্কলোডের বিষয়টি মাথায় নিয়েই অনাপত্তি পত্র না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তিন ফরম্যাটে খেলা আরেক খেলোয়াড় নাসিম শাহকেও ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হানড্রেডে খেলার অনাপত্তিপত্র দেয়া হয়নি। তবে ইফতিখার, আমির ও আসিফ শুধু সাদা বলের দলে থাকায় তাদের গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার অনুমতি দেয়া হয়েছে।

গ্লোবাল টি-টোয়েন্টিতে বাবর ও রিজওয়ানের ভ্যাঙ্কুবার নাইটসের হয়ে খেলার কথা ছিল। অন্যদিকে শাহিনের খেলার কথা ছিল টরেন্টো ন্যাশনালসে।তবে বাবর-রিজওয়ানদের এই লিগে খেলতে না দেয়ার আরও দুটি কারণ জানিয়েছে ক্রিকইনফো। প্রথমত, কানাডার এই লিগকে এখনো স্বীকৃতি দেয়নি আইসিসি। এই তিন ক্রিকেটার যেহেতু পিসিবির সঙ্গে তিন ফরম্যাটের জন্যই কেন্দ্রীয় চুক্তিভূক্ত ক্রিকেটার, তাই অননুমোদিত কোনো টুর্নামেন্টে তাদের খেলতে দিতে চায় না পিসিবি।

আর দ্বিতীয় কারণটি বাংলাদেশের সঙ্গে সম্পর্কিত। আগস্টের ২১ তারিখ থেকে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজে পূর্ণশক্তির দল খেলাতে চায় পাকিস্তান। তাছাড়া সেই সময় থেকে আগামী বছরের মে পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে মোট ৩৯ ম্যাচ খেলবে পাকিস্তান। এই সময়ের মধ্যে ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফির খেলাও আছে। তাই আগামী ৯ মাস সম্ভাব্য সেরা দল নিয়ে মাঠে নামা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত পিসিবির।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/রাত ১১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit