বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

পাকিস্তানকে অনিরাপদ বললেন হরভজন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : এ প্রসঙ্গে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে আলোচনার এক সময়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বললেন ভারত আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল পাঠাবে না। কারণ পাকিস্তানে ‘আমাদের খেলোয়াড়রা নিরাপদ নয়’।

আন্তর্জাতিক ক্রিকেটে ৭১১ উইকেটের মালিক হরভজন পরিষ্কার জানিয়ে দেন, ‘আমাদের খেলোয়াড়রা যদি পাকিস্তানে নিরাপদ না থাকে, আমরা দল পাঠাব না। যদি খেলতে চান, খেলুন, না বলে খেলবেন না। পাকিস্তান ছাড়া ভারতীয় ক্রিকেট এখনও টিকে থাকতে পারে। যদি পাকিস্তান ভারতীয় ক্রিকেট ছাড়া টিকে থাকতে পারে, তবে তাই করুন।’ 
 
এর আগে এশিয়া কাপেও পাকিস্তানের মাটিতে খেলতে অনীহা ছিল রোহিতদের। তবে সেবার টুর্নামেন্টটি হয়েছিল হাইব্রিড মডেলে। যার কারণে ভারতের ম্যাচ আয়োজন করা হয়েছিল নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কাতে। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, এবার হাইব্রিড মডেল না-ও থাকতে পারে। তাই ভারতের দাবির কাছে নতিস্বীকার করবে না আইসিসি।
 
ফলে ভারত যদি পাকিস্তানে খেলতে না যায়, তাহলে রোহিত-কোহলিদের বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি করা হবে। সেক্ষেত্রে অবশ্য ভারতের বদলে খেলার সুযোগ পাবে শ্রীলঙ্কা। আগামী বছরের ফেব্রুয়ারি এবং মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা আট দেশের চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে ১৯৯৬ বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার পর, এটি হবে পাকিস্তানে প্রথম বড় ক্রিকেট ইভেন্ট।
 
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসর হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ বিরিতি দিয়ে আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির নবম আসর। যেখানে অংশগ্রহণ করবে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ্বের সেরা আট দল।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit