বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ দিলেন ট্রাম্পকন্যা ইভাঙ্কা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণকালে পেনসিলভানিয়ায় গুলিবিদ্ধ হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বন্দুকধারী ট্রাম্পকে হত্যার উদ্দেশে গুলি চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় নিরাপত্তারক্ষীদের কারণে। ট্রাম্পের কানে গুলি লাগার পর দ্রুতই নিরাপত্তারক্ষীরা তাকে স্টেজ থেকে সরিয়ে নেয়। ফলে ট্রাম্পের ওপর নতুন করে আর কোনো গুলি চালানোর সুযোগ পাননি বন্দুকধারী। যে জন্য এবার নিরাপত্তায় নিয়োজিত সিক্রেট সার্ভিসকে ধন্যবাদ জানিয়েছেন তার কন্যা ইভাঙ্কা ট্রাম্প।  

বাবার জীবন বাঁচানোয় নিরাপত্তারক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইভাঙ্কা একটি বিবৃতি দিয়েছেন। যেখানে তিনি বলেন, ‘আমার বাবার জন্য এবং পেনসিলভানিয়ার বাটলারে আজকের নির্বোধ সহিংসতায় অন্য যারা শিকার হয়েছেন তাদের ভালবাসা এবং প্রার্থনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি সিক্রেট সার্ভিস এবং অন্যান্য সমস্ত আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাছে তাদের দ্রুত এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপের জন্য কৃতজ্ঞ। আমি আমার দেশের জন্য প্রার্থনা করছি। আমি তোমাকে সর্বদা ভালোবাসি বাবা।’

এদিন ট্রাম্পের নির্বাচনি প্রচার সমাবেশে যোগ দিয়েছিলেন হাজার হাজার ট্রাম্প সমর্থক। যা একটি নিউজ চ্যানেলে লাইভ ধারণ করা হয়েছিল। এ সময় সমাবেশের এক পর্যায়ে ট্রাম্পের কানে গুলি লাগলে সাবেক এই প্রেসিডেন্টকে ঘিরে ধরে সিক্রেট সার্ভিসের সদস্যরা। তবে এসময়ও মজা করেছেন ট্রাম্প। মাইকে ট্রাম্পকে বলতে শোনা গেছে ‘আগে আমাকে আমার জুতা পেতে দাও।’ যদিও তাকে দ্রুতই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল।

সাবেক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনি প্রচারে এমন হামলা যা নির্বাচনের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit