রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

ঢাকায় এ কেমন বৃষ্টি!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকাকে ভালোবেসে ডাকা হয় তিলোত্তমা নগরী। যে নগরীর আছে ৪০০ বছরের সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য। সেই নগরীই কিনা ভেসে গেল মাত্র তিন থেকে চার ঘণ্টার বৃষ্টিতে! এ কেমন বৃষ্টি! এমন বৃষ্টি কি বিশ্বে বিরল? কেমনই বা ড্রেনেজ ব্যবস্থা?

শুক্রবারের (১২ জুলাই) তিন থেকে চার ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয় বুয়েট ক্যাম্পাসে। শিক্ষার্থীদের হল, কর্মকর্তা-কর্মচারী-শিক্ষকদের বাসাবাড়ি কোথাও বাদ যায়নি জমে থাকা পানি থেকে।
 
সরেজমিনে দেখা যায়, প্রতিটি ভবনের নীচতলা জলমগ্ন। কেউ হাত ব্যবহার করে পানি নিষ্কাশন করেন। আবার কেউ লাগান পাম্প। বাসিন্দাদের দাবি, বছরের পর বছর বর্ষা মৌসুমে এমন করুণ পরিণতির শিকার হতে হয় তাদের।
 
বৃষ্টির পানি ঘরে ঢুকে কেড়ে নিয়েছে বাসিন্দাদের থাকা-খাওয়া এমনকি বন্ধ হয়ে যায় টেয়লেটে যাওয়ার ব্যবস্থাও! শুধু বুয়েট ক্যাম্পাসই নয়, বকশিবাজার, পলাশিসহ শনিবারও (১৩ জুলাই) পানিবন্দি দক্ষিণ সিটির অনেক এলাকা।
 
এমন পরিণতির জন্য নগর কর্তৃপক্ষ নাগরিকদের অসচেতনতাকে দুষলেও বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কোটি কোটি টাকা খরচ করলেও বিভিন্ন সংস্থার মধ্য সমন্বয়ের অভাব রয়েছে। খাল দখলমুক্ত করে প্রাকৃতিক সমাধানেরও পরামর্শ তাদের।
 
বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান অধ্যাপক ড. আসিফ-উজ-জামান সময় সংবাদকে বলেন, খালগুলোকে দখলমুক্ত করে প্রাকৃতিক সমাধান করলে সেটা বেশি কার্যকর ও টেকসই হবে। এতে খরচও কম পড়বে।  
 
রাজধানীতে শুক্রবার বৃষ্টিপাত হয় ১৩০ মিলিমিটার।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৪,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit