সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

রাশিয়া-ন্যাটো সংঘাত নিয়ে এরদোয়ানের সতর্কবার্তা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ন্যাটোর ৭৫তম বার্ষিকীর শীর্ষ সম্মেলনের পর এরদোয়ান এক সংবাদ সম্মেলনে বলেন, আমি এখানে অকপটে আমার মতামত তুলে ধরেছি যে, ন্যাটোকে কখনই ইউক্রেনের যুদ্ধে কারো পক্ষ হতে দেয়া উচিত নয়।

তিনি আরও বলেন, ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নিঃসন্দেহে উদ্বেগজনক। এই রকম পরিস্থিতির দিকে পরিচালিত করতে পারে-এমন যেকোনো পদক্ষেপ সচেতনভাবে এড়ানো উচিত। আমি জোর দিয়ে বলেছিলাম কূটনীতিকে বাদ দেয়া উচিত নয় এবং আলোচনার মানে আত্মসমর্পণ নয়। 

২০২২ সালে ইউক্রেনে মস্কোর পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে ন্যাটো সদস্য তুরস্ক কৃষ্ণ সাগরে তার দুই প্রতিবেশী রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে।

 তুরস্ক কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে চাইছে। গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে এরদোয়ান বলেছিলেন, ইউক্রেন ‘নিঃসন্দেহে’ ন্যাটোর সদস্য পদ পাওয়ার যোগ্য।

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit