শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

অতিথিদের যাতায়াতে কোটি কোটি রুপি খরচ আম্বানির!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৮৬ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন বলছে, দেশ-বিদেশের তারকা ও ব্যবসায়ী থেকে শুরু করে অনন্ত-রাধিকার বিয়েতে অংশ নিতে চলেছে হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

এসব নামিদামি তারকাদের বিয়েতে অংশ নেয়া নিশ্চিত ও ঝামেলাহীন করতে মুকেশ আম্বানি যাতায়াতব্যবস্থায় করছেন বিশাল অংকের খরচ।
 
জানা যায়, ‘মহাবিবাহ’ অনুষ্ঠানের যাতায়াতে বিদেশ থেকে আসা অতিথিদের জন্য ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার।
 

ফ্যালকন-২০০০ জেট। ছবি: সংগৃহীত

 

ফ্যালকন-২০০০ জেট বিশেষ ধরনের চাটার্ড বিমান। বিলাসবহুল বিমানটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে। প্রতি ঘণ্টায় বিমানটির জন্য আম্বানি পরিবারকে ভাড়া গুনতে হবে ৭ লাখ ২০ হাজার রুপি।
 
বিয়ের যাতায়াতে সুব্যবস্থা নিশ্চিতে আম্বানি পরিবার এ আয়োজন করতে এয়ার চার্টার সংস্থার সাথে যোগাযোগ করেন। সেখানকার সিইও রাজন মেহরা জানান, বিয়ের আসরে অতিথিদের বিভিন্ন জায়গা থেকে আনা-নেয়ার জন্য ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমানের পাশাপাশি ১০০টি বিমানের ব্যবস্থাও রাখা হয়েছে।
 
রাজন মেহরা আরও জানান, সারা দেশে একাধিক বার যাতায়াত করবে ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমান। এছাড়াও আগামী তিনদিন ধরে ১০০টি বিমান আমন্ত্রিত অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।
 
এ হিসেবে শুধু ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমানের জন্যই তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টায় আম্বানি খরচ করবে প্রায় ৬ কোটি রুপি। আর ১০০টি বিমানের ৭২ ঘণ্টার ভাড়া হিসেবে আরও কোটি কোটি টাকা খরচ করবে মুকেশ আম্বানি। 
 
প্রসঙ্গত, শুক্রবার ( ১২ জুলাই) মহাবিবাহ অনুষ্ঠানের পর  শনিবার (১৩ জুলাই) শুভ আশীর্বাদ এবং রোববার (১৪ জুলাই) হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব। 

 

 

কিউএনবি/আয়শা/১২ জুলাই ২০২৪,/দুপুর ১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit