শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
কাতারের প্রতি যে আহ্বান জানাল ইরান ইরান যুদ্ধে ‘ভুল হিসাব’ যুক্তরাষ্ট্রের ক্ষমতার দুর্বলতা প্রকাশ করেছে: তাইব মাটির নিচের গোপন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন ইরানের শীর্ষ জেনারেল আলোচনা ব্যর্থ, কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক বসাল যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দৃশ্যমান ফাঁসির মঞ্চ বানাচ্ছে ইসরায়েল হ্যারি-মেগানের ফেরায় মূল ভূমিকা ক্যামিলার! ইবোলা আক্রান্ত কঙ্গোতে পৌঁছেছে এরভেবো টিকার ১৬,৫২০ ডোজ ইরানকে ফাঁকি দিয়ে তেল রফতানির নতুন কৌশল যুক্তরাষ্ট্র ও মিত্রদের আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি

সরকারের সমালোচনা, সেই সৌদি শিক্ষকের যে সাজা হলো

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের জেরে বিপাকে পড়লেন সৌদির এক শিক্ষক। সমালোচনামূলক পোস্ট করার তাকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 

মঙ্গলবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তির ভাই এ খবর জানান। পোস্টকারী ব্যক্তির নাম আসাদ আল–ঘামদি। ৪৭ বছর বয়সি শিক্ষক আসাদের বাড়ি সৌদি আরবের জেদ্দায়। সরকারের সমালোচক হিসাবে পরিচিত তিনি। 

২০২২ সালের নভেম্বরে এক রাতে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওই সময় তাকে গ্রেফতার করা হয় বলে জানায় নিউইয়র্কভিত্তিক এইচআরডব্লিউ। সৌদি আরবের বিশেষায়িত অপরাধ আদালতে গত ২৯ মে দোষী সাব্যস্ত করা হয় আসাদকে। এইচআরডব্লিউ বলেছে, সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের বিচারে ২০০৮ সালে এ আদালত প্রতিষ্ঠা করা হয়।

 সংস্থাটি জানিয়েছে, যেসব পোস্টের কারণে আসাদকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সেসবের মধ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ সংস্কার প্রকল্প নিয়ে পোস্টও রয়েছে।

সৌদি আরবের অন্যতম প্রভাবশালী মানবাধিকার কর্মী আবদুল্লাহ আল–হামিদকে স্মরণ করেও একটি পোস্ট দিয়েছিলেন আসাদ। দেশটির কারাগারে বন্দী অবস্থায় মারা যান আল–হামিদ। এ পোস্টের বিষয়বস্তুও আদালতের আমলে আনা হয়। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ডের জেরে গত বছর আসাদের ভাই মোহাম্মদকে মৃত্যুদণ্ড দেন সৌদি আরবের একটি আদালত। 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit