শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জিমেইল ব্যবহারে সাহায্য করবে যে ৫ ফিচার

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১০১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। আপনার জি-মেইল অ্যাকাউন্ট ব্যবহার আরও সহজ ও মসৃণ করতে পারে এর কিছু ফিচার।

ফিচারগুলো আমাদের ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও প্রসারিত করেছে। তবে এমন কিছু ফিচারও এখানে আছে যা কাজ সহজ করে দিলেও তা অনেকেরই অজানা। চলুন তেমনই কিছু ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক-

১. কাস্টমাইজড সোয়াইপ অ্যাকশন

জি-মেইলে দ্রুত সোয়াইপ অ্যাকশন কাস্টমাইজ করা যেতে পারে। এর সাহায্যে আর্কাইভ অ্যাক্সেস, কোনো কিছু ডিলিট করা, রিড/আনরিড মার্ক করা, ই-মেইল স্নুজ করা ইত্যাদি ফিচারগুলো ব্যবহার করা যেতে পারে। এজন্য ব্যবহারকারী এই ধাপটি অনুসরণ করতে পারেন, সেটিংস> জেনারেল সেটিংস> সোয়াইপ অ্যাকশনে গিয়ে পছন্দ মতো কাস্টমাইজড করা।

২. কনফিডেন্সিয়াল মোড

এই ফিচারের সাহায্যে যে কেউ গোপনীয় ই-মেইল পাঠাতে পারেন। এজন্য মেইল কম্পোজ করার সময় একেবারে নিচের দিকের লক অ্যান্ড ব্লক আইকনে ক্লিক করতে হবে। এর সাহায্যে কোনো মেইলের এক্সপায়রেশন ডেট, ই-মেইল খোলার জন্য প্রয়োজনীয় পাসওয়ার্ড ইত্যাদি সেট করা যায়।

৩. মেল শিডিউল করা

ব্যবহারকারীরা খুব সহজেই কোনো মেল শিডিউল তৈরি করে রাখতে পারেন। এতে মেইলটি সেট করা টাইমে প্রাপকের কাছে পৌঁছে যাবে। এটি করতে মেইলটিকে ড্রাফটে সেভ করা যেতে পারে।

৪. অ্যাডভান্স সার্চ অপারেটর

জি-মেইলের সার্চ বার বিভিন্ন অ্যাডভান্স সার্চ অপারেটরের মাধ্যমে আরও সহজে এবং নির্ভুল ভাবে মেইল খুঁজতে সাহায্য করে।

৫. কিবোর্ড শর্টকাট

জিমেলের কিবোর্ডে এমন অনেক শর্টকাট রয়েছে যা আমাদের জিমেল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তোলে। এর জন্য এই সহজ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটিংস> অল সেটিংস> জেনারেল সেটিংস> কিবোর্ড শর্টকাট। এছাড়া আরও কিছু শর্টকাট রয়েছে যেমন- শিফট+ ইউ- আনরিড হিসেবে মার্ক করা, জি+ আই- গো টু ইনবক্স।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit