বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
খামেনির ‘চল্লিশা’র দিনে ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ রিয়াল মাদ্রিদকে হারিয়ে ১৪ বছরের খরা কাটাল বায়ার্ন মিউনিখ ফুলবাড়ীতে শিলা বৃষ্টিতে ফল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি॥ ফুলবাড়ী ২৯ বিজিবি কাটলা ও দাইনুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাদক আটক। বার্সার খেলোয়াড়ের লাল কার্ডের সিদ্ধান্ত ‘ভুলভাবে’ পরিবর্তন করা হয়েছে নেত্রকোনায় যমুনা টেলিভিশনের এক যুগ পূর্তি উদযাপিত নেত্রকোণায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসমত মোল্লা ও তার ভাতিজা সিজান মোল্লা কারাগারে ঝড়ে বিধ্বস্ত ঘর, পাশে দাঁড়ালো ছাত্রদল মাধবদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‘এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড’

গিল-ঋতুরাজের তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : শুভমান গিল ও ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাটিং তাণ্ডবে ভারতের চ্যালেঞ্জিং স্কোর। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় খেলায় প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮২ রান করেছে ভারত।

সিরিজের প্রথম ম্যাচে ১১৫ রান করেও ভারতের বিপক্ষে অবিশ্বাস্য বোলিংয়ে ১৩ রানের ঐতিহাসিক জয় পায় জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে হেরে ব্যাক ফুটে চলে যাওয়া ভারত, দ্বিতীয় ম্যাচে অভিষেক শর্মার দুর্দান্ত সেঞ্চুরিতে ১০০ রানের বিশাল ব্যবধানে জয়ে সিরিজে ফেরে।

আজ বুধবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। উদ্বোধনী জুটিতে ৮.১ ওভারে ৬৭ রান করেন দুই ওপেনার শুভমান গিল ও ইয়েবি জয়সওয়াল। ২৭ বলে ৪টি চার আর দুটি ছক্কায় ৩৬ রান করে ফেরেন তিনি।

জিম্বাবুয়ের সঙ্গে হেরে লজ্জার রেকর্ড গড়ল ভারত তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ৯ বলে মাত্র ১০ রানে ফেরেন আগের ম্যাচে ৪৭ বলে সেঞ্চুরি করা অভিশেক শর্মা। ১৭.৫ ওভারে দলীয় ১৫৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন শুভমান গিল। 

ইনিংস ওপেন করতে নেমে ১৮তম ওভারের শেষ বলে আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৪৯ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৬৬ রান করেন গিল। চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৮ বলে ৪টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৪৯ রান করে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়। ৭ বলে ১২ রানে অপরাজিত থাকেন সাঞ্জু স্যামসন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit