শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ছয় মাসের যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইরান কী পেল, কী হারাল? রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে ভারসাম্য হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী

দক্ষিণ লেবাননে আরও সেনা পাঠিয়েছে ইসরাইল

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে স্থল অভিযান জোরদার করতে আরও সেনা পাঠিয়েছে ইসরাইল। মঙ্গলবার সেনাবাহিনীর ৯৮তম ডিভিশনটি মোতায়েন করেছে দেশটি।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই অতিরিক্ত ডিভিশন মোতায়েনের মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক তৎপরতা আরও জোরদার করেছে তেল আবিব। তবে লেবাননের ভূখণ্ডে ইসরাইলের এই অনুপ্রবেশ আরও কতটা বাড়বে, তা এখনো স্পষ্ট হওয়া যায়নি।

সেনাবাহিনীর তথ্যানুযায়ী, আগে থেকেই ৯১তম, ৩৬তম, ১৪৬তম ও ১৬২তম ডিভিশন এ অঞ্চলে কার্যক্রম চালাচ্ছিল। নতুন করে ৯৮তম ডিভিশনটি যুক্ত হওয়ায় মোট পাঁচটি ডিভিশন এখন দক্ষিণ লেবাননে মোতায়েন রয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, এই ডিভিশনটি ‘সামনের প্রতিরক্ষা লাইন আরও শক্তিশালী করবে। দেশটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের সম্ভাব্য হুমকি অপসারণে কাজ করবে।

ইসরাইলের সংবাদমাধ্যম দৈনিক ইয়েদিওথ আহরোনোথ পত্রিকার খবর অনুযায়ী, দক্ষিণ লেবাননের পাহাড়ি ও ঘনবসতিপূর্ণ এলাকা গাজার চেয়ে বেশি জটিল, যা ইসরাইলি বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। অভিযানের মূল লক্ষ্য হিজবুল্লাহ যোদ্ধাদের লিতানি নদীর উত্তর দিকে সরিয়ে দেওয়া। সীমান্তবর্তী গ্রামগুলো ধ্বংস করে সেগুলোকে নিজেদের সামরিক কাজে ব্যবহার করা। 

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনী রাজনৈতিক নেতৃত্বের কাছে একটি অভিযান পরিকল্পনা উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছে। ওই পরিকল্পনায় সীমান্তবর্তী গ্রামগুলো নিয়ন্ত্রণে নেওয়া এবং ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পরেও অব্যাহত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এই কৌশল ইসরাইলের ‘নিরাপত্তা বলয়’ সৃষ্টির প্রচেষ্টার অংশ হলেও, আন্তর্জাতিক আইনে এটি দখলদারিত্বের শামিল বলেই বিবেচিত হবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit