রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হাতীবান্ধায় ২২৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৬৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ২২৮ বোতল ফেনসিডিলসহ ফরিদুল ইসলাম (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর একটি আভিযানিক দল।বুধবার (১০ জুলাই) সকালে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্যটি জানানো হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন তারা।গ্রেপ্তারকৃত ফরিদুল দক্ষিণ পারুলিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।র‍্যাব জানায়, ১০ জুলাই আনুমানিক রাত ১টা ১৫ মিনিটে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল। ওই এলাকায় অবস্থিত আসামি ফরিদুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সময় তল্লাশি চালিয়ে ২২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করেন তারা। গ্রেপ্তারকৃত ওই আসামি বহুদিন যাবৎ লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ লালমনিরহাট এবং পাশের জেলাগুলোতে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit