রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পরবর্তী প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ রেখে যেতে হবে: প্রধানমন্ত্রী মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল পাকিস্তান দলে অস্থিরতা: কয়েকজন খেলোয়াড়ের মোবাইল হেফাজতে নিল বোর্ড ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার রাষ্ট্রপতির সফর ঘিরে মেয়ের আবেগঘন পোস্ট তিনতলা পর্যন্ত মাটির নিচে, কাদার স্তূপে ক্ষীণ কান্না; ১০ দিন কীভাবে বেঁচে ছিলেন বৃদ্ধা? দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০

ভটভটি উলটে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৮২ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উলটে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও পাঁচজন।  সোমবার দুপুর ২টার দিকে উপজেলার নিয়ামপুর-টিএলবি সড়কের সাংশইল এলাকায় এ দুর্ঘটনা  ঘটে। 
নিহতরা হলেন, উপজেলার রসুলপুর ইউনিয়নের দামকুড়া গ্রামের শরিফ উদ্দিন (৬২) ও বনগাঁ গ্রামের শামীম রেজা (২৮)। নিহত ওই দুই ব্যক্তি গরু ব্যবসায়ী। 
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়,  গরু ব্যবসায়ী  শরিফ উদ্দিন ও শামীম গরু কেনার জন্য আজ দুপুরে ভটভটিতে করে উপজেলার ছাতড়া বাজারের উদ্দেশে যাচ্ছিলেন। যাওয়ার পথে নিয়ামতপুর -টিএলবি সড়কের সাংশইল মোড় এলাকায় বাঁক ঘুরার সময় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উলটে যায়। এতে গরু ব্যবসায়ী শরিফ উদ্দিন ও শামীম রেজা গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
গাড়ি থেকে ছিটকে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন।  স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে আহত দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অঁ ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, সড়কের বাঁক ঘুরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি উলটে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাচজন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit