শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

দৌলতপুরে এক ছাত্র বলাৎকারের শিকার : অভিযুক্ত শিক্ষক পলাতক

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১১৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ৮ম শ্রেণির এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের শিক্ষকরে বিরুদ্ধে। নিজ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাজ উদ্দিনের বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ এনে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন শিক্ষার্থীর পরিবার। অভিযুক্ত রিফাজ উদ্দিন দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামের প্রয়াত আকছেদ আলীর ছেলে ও একই এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনার পর থেকে শিক্ষক রিফাজ উদ্দিন পলাতক রয়েছেন।

শিক্ষার্থী ও তার পরিবার সদস্যরা জানান, চলতি মাসের ১ লা জুলাই ছাত্রের উপর জোরপূর্বক যৌনাচারের ঘটনা ঘটিয়েছেন শিক্ষক রিফাজ উদ্দিন। এর আগে ফসলের ক্ষেত পাহারার কথা বলে মাঠে নিয়ে জোরপূর্বক তাকে বলাৎকার করে ওই শিক্ষক। তবে ১লা জুলাই ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে শিক্ষক রিফাজ উদ্দিন শিক্ষার্থীকে বলাৎকার করলে ঘটনাটি পরিবারের সকলকে শিক্ষার্থী জানিয়ে দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বলেন, চলতি মাসের ১ তারিখে বলাৎকারের ঘটনা ঘটালে ৩ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থীর মা আমাকে জানায়। পরে তাদের আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি। অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে এরআগেও এমন অনৈতিক কর্মকান্ড ঘটানোর অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এবিষয়ে ওই বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, লোক মুখে ঘটনাটি শুনেছি। তবে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুসারে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাত্র বলাৎকারের শিকারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে আইনের আওতায় আনতে কাজ করছে দৌলতপুর থানা পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit