রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৮৯ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।

শনিবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। এসময় নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম এর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল ও ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম প্রমূখ বক্তব্য রাখেন। পরে ২০২৩-২৪ অর্থ বছরের ১ হাজার ২২০ জন কৃষককে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ ৫ কেজি এবং ২০ কেজি ডিএপি ও এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit