শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

দৌলতপুরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১১৫ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে আরিফুল ইসলাম বুশ (২৮) নামে এক মাদকাসক্ত যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছেন, দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রামের গোলাম আলী ড্রাইভার (৪৫), তার ভাগ্নে মিঠুন আলী (৩০) ও লাল মহম্মদ (৫৭)। মামলার তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার এসআই মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার রাতে চোর সন্দেহে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে আরিফুল ইসলাম বুশকে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে কয়েক দফা মারপিট করে গোলাম আলী ড্রাইভার ও তার লোকজন। গুরুতর আহত হয়ে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বুশের মৃত্যু হয়। আরিফুল ইসলাম বুশ একইি এলাকার গোলাম মোস্তফার ছেলে। মঙ্গলবার রাতে গোলাম আলী ড্রাইভারের বাড়ি থেকে সাইকেল চুরির অভিযোগে বুশকে পিটিয়ে হত্যা করা হয়।

হত্যার ঘটনায় বুশের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে এজাহার নামীয় ৩ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যা মামলার আসামি গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, চুরির অভিযোগে আরিফুল ইসলাম বুশ নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁকী আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit