মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

চুল দিয়ে মাথাতেই তৈরি করলেন কেটলি, ঢেলে খেলেন চা!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : কারিকুরি করে চুল দিয়েই মাথার উপরে তৈরি করা হয়েছে চায়ের কেটলি। মাথা ঝোঁকালে সেখান থেকে চা-ও পড়ছে। এমন কাণ্ডই ঘটিয়েছেন ইরানের এক কেশসজ্জা শিল্পী। এ নিয়ে একাধিক ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।  

সাইদেহ আরিয়া নামে ওই কেশসজ্জা শিল্পীর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গ্রাহকদের চুলে ধাতব তার জড়িয়ে একটি ধাঁচা তৈরি করেছেন তিনি। এর পরে সেই ধাতব ধাঁচায় চুল এবং পরচুল জড়িয়ে এমন রূপ দিয়েছেন, যা দেখতে হুবহু কেটলির মতো। সেই কৃত্রিম কেটলি চা ধরে রাখতেও সক্ষম।

একটি ভিডিওতে চুলের কেটলি থেকে চা ঢেলে খেতেও দেখা গেছে আরিয়াকে। 
 
শুধু কেটলি নয়, চুলকে ‘লাভ সাইন’, জুতাসহ বিভিন্ন জিনিসের আকার দিতে পারদর্শী তিনি। একটি ইনস্টাগ্রাম পোস্টে আরিয়া লিখেছেন, ‘ফ্যাশনে অনেক বৈচিত্র রয়েছে। কিন্তু আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যা প্রাকৃতিক বলে মনে হবে। তাই চুলের কেটলি তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম।’

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit