বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

প্রভাসের সঙ্গে ‘প্রেম’ নিয়ে জল্পনা বাড়তেই মুখ খুললেন দিশা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানির সম্পর্ক এখন অতীত। দীর্ঘ প্রায় অর্ধ যুগ ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন। সে সময় প্রেম থেকে সংসারে প্রবেশ করতে চেয়েছিলেন দিশা। কিন্তু বিয়ের কথা শুনলেই গায়ে জ্বর আসত টাইগারের। এ নিয়েই শুরু হয় দ্বন্দ্ব, ভেঙে যায় দীর্ঘ দিনের সম্পর্ক। তবে সম্প্রতি দিশা পাটানির ডেটিং লাইফ ঘিরে তুমুল কৌতূহল তৈরি হয়েছে নেটিজেনদের মাঝে। মূলত তার হাতে একটি আকর্ষণীয় ট্যাটুর ছবি প্রকাশ্যে আসার পর তা যেন আরও বেড়ে গেছে।

গুঞ্জন উঠেছে লুকিয়ে লুকিয়ে প্রভাসের সঙ্গে প্রেম করছেন তিনি। আর সেই জল্পনার মাঝেই এবার মুখ খুললেন অভিনেত্রী। সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে, দিশা পাটানিকে গ্ল্যামারাস লুকে বের হতে দেখা গেছে। ঠিক তখনই পাপারাজ্জিদের চোখ আটকায় দিশার বা হাতের ট্যাটুতে। যেখানে লেখা ‘পিডি’। যার পরই উস্কে যায় প্রভাস-দিশার প্রেমের গুঞ্জন। বেশ কয়েকজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভাইরাল হওয়া ছবির কমেন্ট সেকশনে মন্তব্য করেন। যাদের মধ্যে অনেকেরই মত ছিল, দিশা তার ‘কল্কি ২৮৯৮ এডি’ সহ-অভিনেতা প্রভাসের সঙ্গে প্রেম করছেন। প্রভাসের নামেরই আদ্যাক্ষর এটি।

একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্রভাস (লাল হৃদয়ের ইমোজি) দিশা। আবার অনেকে শুধু ‘প্রভাস’ মন্তব্য করেছেন। এই জল্পনার কয়েক ঘণ্টা পরেই দিশা অবশেষে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নতুন ট্যাটু নিয়ে মুখ খুললেন। তিনি তার ফিডে একই ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, ‘আমার ট্যাটু ঘিরে এত কৌতূহল দেখে মজা পেয়েছি! বোঝার চেষ্টা করছি এত আনন্দ কীসের!  দিশার রহস্যময় বক্তব্য আরও বাড়িয়ে দিল জল্পনা। যদিওবা ট্যাটুর অর্থ কি তা খোলাসা করেননি অভিনেত্রী।

সম্প্রতি দিশাকে আলেকজান্ডার অ্যালেক্স ইলিচের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যায়। এই অ্যালেকজান্ডারের পুরো হাত ও বাইসেপ জুড়ে রয়েছে দিশা পাটানির মুখ। যদিও তারা তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটাই করেননি। সূত্র : বলিউড লাইফ।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৪,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit