বিনোদন ডেস্ক : সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের আসন্ন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনার পালে এবার জোর হাওয়া দিয়েছে নতুন আরেকটি খবর। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ছবির হাত ধরে দীর্ঘ দুই দশক পর বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যেতে পারে বলিউড তারকা রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে। ছবিটিতে তাদের একে অপরের বিপরীতে কাস্ট করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।
এর আগে গুঞ্জন রটেছিল যে, রানি মুখার্জি এই ছবিতে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের চরিত্রে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। তবে রানি ও অভিষেকের এই সম্ভাব্য রিইউনিয়ন ছবিটির তারকাবহুল কাস্টকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে তাদের চরিত্র সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:১৫