বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ইরানের ২৭ এয়ারলাইন্সসহ ৩৬ প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিমান চলাচল খাতকে সহায়তা এবং মধ্যপ্রাচ্যজুড়ে অস্ত্র ও অবৈধ পণ্য পরিবহনের অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইন্সসহ মোট ৩৬টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মার্কিন ট্রেজারি বিভাগ এ নিষেধাজ্ঞা ঘোষণা করে। খবর আল জাজিরার।

ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ইরান সরকার অস্ত্র, সামরিক সদস্য ও অবৈধ পণ্য পরিবহনে দেশটির বিমান চলাচল খাতের ব্যবহার বাড়িয়েছে। এ কারণে ইরান সরকারকে আর্থিক ও লজিস্টিক সহায়তা দেওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট সতর্ক করে বলেন, ইরানের অবশিষ্ট প্রধান বিমান সংস্থাগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়বে।     

এদিকে একই দিনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করে, হরমুজ প্রণালির প্রবেশদ্বারে টহল দেওয়ার সময় একটি মার্কিন চালকবিহীন ডুবোযান আটক করা হয়েছে।
আইআরজিসির দাবি, আটক করা ডুবোযানটি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন। এর ছবি ও ভিডিও শিগগিরই প্রকাশ করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়। তবে মার্কিন ডুবোযান আটকের এই দাবির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit