রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
মারা গেছেন মডেল-অভিনেত্রী তুলনা ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় নরসিংদীতে দোয়া মাহফিল পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ ঢুকতে দেওয়া হবে না : ইরান অবসরপ্রাপ্ত সেনা সদস্যের জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, পুলিশের উপস্থিতিতেও নিরাপত্তাহীনতায় পরিবার অনলাইন অর্ডারেই হোম ডেলিভারি মিলছে মরণঘাতী দেশীয় অস্ত্র মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ইরানি ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: রুবিও

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ট্যাংকারে হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তিনি বলেন, ইরান যদি মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালায় বা হামলার চেষ্টা করে, তাহলে এর জবাবে তেহরানকে আরও ট্যাংকার হারাতে হবে। খবর আল আরাবিয়ার। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘ইরান বারবার মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করছে। তারা যখনই এমন করবে বা করার চেষ্টা করবে, তখনই তাদের ট্যাংকার ধ্বংস করা হবে। আজও এমন পদক্ষেপ দেখতে পারেন।’

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, গত ৮ সেপ্টেম্বর তাদের বাহিনী ইরানের পাঁচটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ধ্বংস করেছে। সেন্টকমের দাবি, গত দুই দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দুটি পৃথক ঘটনায় একটি মার্কিন যুদ্ধজাহাজকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছিল। এর প্রতিক্রিয়াতেই ওই অভিযান চালানো হয়।   

সেন্টকম আরও জানায়, মার্কিন যুদ্ধজাহাজটি ইরানের হামলা এড়িয়ে নিরাপদে আঞ্চলিক জলসীমায় টহল কার্যক্রম চালিয়ে গেছে। এসব ঘটনায় কোনো মার্কিন সেনাসদস্য হতাহত হয়নি।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও আশপাশের সমুদ্রপথে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit