বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের জীবনের পরের ঢেউ যেদিকেই ভাসিয়ে নিক, আমি সেখানেই শান্তিতে থাকতে প্রস্তুত: পূজা চেরী ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান কারা ‘ফ্যাসিবাদের সফট পাওয়ারকে স্পেস দিচ্ছে বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় সংসদীয় কমিটিতে মন্ত্রী-হুইপদের রাখায় স্পিকারের উষ্মা দলবদল নিয়ে কিছুই জানতেন না বাবর আজম রাশিয়ার হামলায় গুদাম ছাই, কিয়েভে বাড়ছে খাদ্য সংকট মালয়েশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৪ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫

মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর সিং বর্তমানে ‘প্রলয়’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর তিনি নাকি সংসারে মন দেবেন বলে জানিয়েছেন। রণবীর সিং আগস্ট মাস থেকে তার নতুন সিনেমা ‘প্রলয়’-এর কাজ শুরু করেছিলেন। দীপাবলি পর্যন্ত শুটিং করবেন এ অভিনেতা। এরপর তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাবেন। আগামী ২০২৭ সালে ফের সিনেমার দ্বিতীয় দফার শুটিং শুরু হওয়ার কথা।

অন্যদিকে মা হওয়ার পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন শর্ত দিয়েছিলেন— আট ঘণ্টার বেশি কাজ করবেন না। কন্যা দুয়ার সঙ্গে সময় কাটাবেন। তবে রণবীর ব্যস্ত ছিলেন সেই সময়ে ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের পর সংসারে সময় দিতে চাইছেন রণবীর।

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন দীপিকা পাড়ুোকন ও রণবীর সিং। এর মধ্যেই দেখতে দেখতে দুয়া পাড়ুকোন সিংয়ের বয়স দুই বছর হয়ে গেল। বাবা-মায়ের মধ্যমণি সে। কন্যার জন্মদিনের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিলেন এ তারকা দম্পতি। সেই সঙ্গে অভিনেত্রীর মাতৃত্বের দুই বছর পূর্ণ হলো মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। এই দিনে দীপিকার স্ফীতোদরও প্রকাশ্যে এলো। আসন্ন সন্তানও তাদের ভাগ করা ছবিতে জায়গা করে নিল। 

সাদা রঙের লেসের তৈরি প্যান্ট ও ক্রপ টপ, মুখ প্রসাধনহীন। এমন বেশে দেখা গেছে দীপিকা  পাড়ুকোনকে। রণবীরের পরনেও ছিল সাদা রঙের প্যান্ট ও লিনেন শার্ট। আর ছোট্ট দুয়ার পরনেও সাদা রঙের ফ্রিল দেওয়া টপ ও প্যান্ট। মাথায় ফিতে দিয়ে বাঁধা ঝুঁটি। বাবা-মায়ের সঙ্গে হাসির ফোয়ারা তার মুখেও।

একটি ছবিতে দেখা গেছে, দীপিকা ও রণবীরের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট দুয়া। সে মুখ ঢেকে আহ্লাদিত হয়ে দাঁড়িয়ে আছে। আবার কোথাও দেখা যাচ্ছে দীপিকার স্ফীতোদর ছুঁয়ে দেখছে দুয়া ও রণবীর। আরেক ছবিতে দেখা গেছে, দুয়াকে কোলে নিয়ে খেলছেন রণবীর সিং।

সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে দীপিকা ও রণবীর লিখেছেন— বেবি দুয়া এবং আমাদের মন— দুটোই বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ। দুয়াকে ভক্ত-অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর আসন্ন সন্তানের জন্য তারকা দম্পতিকেও শুভেচ্ছা জানিয়েছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit