বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

নাসিরের কততম স্ত্রী চমক?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ১৪৮ Time View

বিনোদন ডেস্ক : নাসিরকে বিয়ের খবর নিজেই ফেসবুকে জানান চমক। সোমবার (১৭ জুন) ফেসবুকে লাল পোশাকে আংটিবদলের ছবি পোস্ট করেন অভিনেত্রী।

এরপর শুক্রবার (২১ জুন) হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করে লেখেন, ‘তাহার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ।’মাদরাসায় সাদামাটা আয়োজনে মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে বসেন চমক। এর কারণে হিসেবে চমক ফেসবুক পোস্টে জানান, অর্থ কখনও দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। তাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনও পরিমাপ করা যাবে না।
 
কিন্তু এ কেমন ভালোবাসা, শেষ পর্যন্ত বিবাহিত পুরুষের তৃতীয় স্ত্রী হলেন চমক। ভালোবাসার দিক দিয়েও কি জিততে পেরেছেন অভিনেত্রী, এমন প্রশ্ন এখন নেটিজেনদের মনে। জানা গেছে, ২০০৮ সালের ১০ জুন নাসির প্রথম বিয়ে করেন সামান্তা ইসলামকে। ২০১১ সালে তাদের সংসারে আসে একটি কন্যা সন্তান। এরপর ২০২০ সালে তাদের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটে।
 
২০১৮ সালে লামিয়া ফারহিনকে বিয়ে করেন নাসির। ২০২০ সালে তাদের সংসারেও একটি কন্যা সন্তান জন্ম নেয়। তারপর ২০২৩ সালে বিচ্ছেদের পথে হাঁটেন নাসির। এ দুই বিয়ের পর ২০২৪ সালে চমককে তৃতীয় বিয়ে করেন নাসির। একে একে তিন বিয়ে করায় বিচলিত চমক ভক্তরা।
 
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়ে শোবিজে পা রাখেন চমক। এমবিবিএস পরীক্ষা শেষ করে নাটক ও সিরিজে অভিনয় শুরু করেন। চমকের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হাজব্যান্ড’,  ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, স্বামী নাসিরের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ ইত্যাদি। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit