সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

দেশের প্রেক্ষাগৃহে চলছে ‘ডেসপিকেবল মি ফোর’

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : বুধবার (৩ জুলাই) থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলছে বিদেশি এ সিনেমাটি। দর্শকরা আজ থেকেই দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারেন।

 ‘ডেসপিকেবল মি ফোর’ পরিচালনা করেছেন ক্রিস রেনড। ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনায় এ সিনেমায় মূল চরিত্র ‘গ্রু’র কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল।  
অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগান, ক্রিস রিনাউড, ডানা গাইয়ের ও পিয়েরে কফিন।
  
২০১০ সালে প্রথম ‘ডেসপিকেবল মি’ মুক্তি পায়। মুক্তির পরপরই দর্শকপ্রিয়তা পায় সিনেমাটি। এ সিনেমার জনপ্রিয়তায় দর্শকচাহিদার কথা চিন্তা করে ২০১৩ সালে তৈরি হয় ‘ডেসপিকেবল মি টু’।
 
২০১৭ সালে সিনেমাটির তৃতীয় সিক্যুয়াল ‘ডেসপিকেবল মি থ্রি’ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এর সাত বছর পর ২০২৪ সালে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল সিনেমাটির চতুর্থ সিক্যুয়াল ‘ডেসপিকেবল মি ফোর’।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit