বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

‘চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়’ কেন বললেন জয়া আহসান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৯৩ Time View

বিনোদন ডেস্ক : অভিনেত্রী জয়া আহসানের একটি মনস্তাত্ত্বিক সিনেমার টিজার প্রকাশ হয়েছে। এটি পরিচালনা করেছেন ভারতীয় পরিচালক সৌকর্য ঘোষাল। ভারতসহ কয়েকটি জায়গায় চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখানো হয়েছে বলে জানান জয়া। তবে তারা মুক্তির তারিখ জানাননি।
 
‘ওসিডি’ নামের এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার চরিত্রের নাম শ্বেতা। মাত্র ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি জয়া তার ফেসবুকে প্রকাশ করেছেন সোমবার নিজের জন্মদিনে। অভিনেত্রী লিখেছেন- চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? এর উত্তর পেতে দেখতে হবে ওসিডি।

বর্তমানে কলকাতায় অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ সিনেমায় শুটিং করছেন জয়া। চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে তার নতুন ওয়েব সিরিজ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit