শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

শার্শায় আবারো কৃষকের দুই গরু চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা আবারো এক রাতে কৃষকের দুই গরু চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাতে শার্শার দক্ষিন বুরুজবাগান পশ্চিম পাড়া গ্রামে। চুরি যাওয়া গরুর মালিক দক্ষিন বুরুজবাগান পশ্চিম পাড়া গ্রামের মৃত মিরাজ হোসেনের ছেলে কৃষক গোলাম মোস্তফা বলেন ২জুলাই মঙ্গলবার রাতের কোন এক সময় তার আধাপাকা গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোরেরা তার হাল চাষের লাল রংয়ের বড় বড় দুটি দামড়া গরু চুরি করে নিয়ে গেছে।

গরু দুটির আনুমানিক মুল্য প্রায় ৫ লক্ষ টাকা। কৃষকগোলামমোস্তফা বলেন তার এই গরু দিয়ে অন্যেও জমিতে চাষ করে সংসার চালাতো। সামনে আমন মৌসুম শুরুর আগেই তার হালের গরু দুটি চুরি হওয়ায় সে ভেঙ্গে পড়েছে। গোলাম মোস্তফা বলেন এই মুহুর্তে তার পক্ষে নতুন করে এক জোড়া চাষের গরু কেনা সম্বব না ।

এ ব্যাপারে প্রতিবেশি আব্দুল অহেদ বলেন আমনমৌসুম শুরুর আগেই কৃষক গোলাম মোস্ফার হালের গরু চুরি হওয়ায় তার অনেক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন গরু চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে তা তদন্ত করে চোর চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit