রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রাস্তার পাশে কথা বলছিলেন সুপাড়ি ব্যবসায়ী দ্রুতগতির ট্রাক ধাক্কা দিয়ে কেড়ে নিল প্রান

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,  লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রঞ্জু মিয়া (৫৫) নামে এক সুপাড়ি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার তুষভান্ডার চৌধুরী মোড়ের শ্রুতিধর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু মিয়া উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের মৃত ভেলু শেখের পুত্র। সে স্থানীয় বাজারে সুপাড়ি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে বাইসাইকেলে করে চৌধুরী বাজারে যান। সেখানে কাজ শেষ করে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড় শ্রুতিধর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে কথা বলছিলেন। এ সময় বুড়িমারী থেকে আসা একটি পাথর বোঝাই দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দিলে ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit