মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

নওগাঁয় মৎস্যজীবিদের মানববন্ধন 

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯২ Time View
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় বিভিন্ন সরকারি জলাশয় ও বিল অবৈধ ভাবে দখল ও খননকারীদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন সদর উপজেলার মৎস্যজীবি বৃন্দরা।সোমবার (১ জুলাই)  সকাল সাড়ে ১১ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।বক্তারা বলেন,  জেলার বিলগুলো বিভিন্নভাবে প্রভাবশালীরা দখলে রেখেছেন। 

এই বিলগুলো থেকে কোনভাবেই প্রকৃত মৎস্যজীবিরা মাছ আহরণ করতে পারেন না। আর এ কারণে মানবেতর জীবন যাপন করতে হয় প্রকৃত মৎস্য জীবীদের । তাই এই বিলগুলো প্রকৃত মৎস্য জীবিদের মাঝে ফিরে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে বক্তব্য রাখেন  সদর উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি  আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক নেতা  আজাদ হোসেন মুরাদ, ইব্রাহিম আলী প্রমুখ।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit