বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
উদীয়মান ক্রিকেটারদের পাশে সাবেক পাকিস্তানের অধিনায়ক নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫

৪ বছর পর আবারও ইরান থেকে তেল আমদানি শুরু তুরস্কের

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান থেকে আবারও তেল আমদানি শুরু করেছে প্রতিবেশী তুরস্ক। গত মার্চ মাসে তুরস্ক ইরান থেকে ৫৭৬ মেট্রিক টন এবং এপ্রিল মাসে ৪৮৫ মেট্রিক টন তেল আমদানি করেছে বলে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে ইউরো স্যাট এ তথ্য জানিয়েছে। 

মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তাতে সহযোগিতা করে তুরস্ক। ফলে গত চার বছর ধরে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল দেশটি। তেল আমদানি বন্ধ করার আগে ২০২০ সালের আগস্ট মাসে তুরস্ক ইরান থেকে সর্বশেষ তেলের চালান গ্রহণ করে। এরপর তুরস্ক মার্কিন চাপের মুখে নতিস্বীকার করে ইরান থেকে তেল আমদানি বন্ধ করে দেয়। 

ইরান থেকে নতুন করে তুরস্কের তেল আমদানির ঘটনা এই ইঙ্গিত দেয় যে, আরো বেশি দেশ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল নিচ্ছে। যার অর্থ দাঁড়াচ্ছে-এসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের সহযোগিতা বন্ধ করে দিয়েছে। 

ইউরো স্যাটের তথ্যে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বুলগেরিয়া এবং পোল্যান্ড চলতি বছর ইরান থেকে তেল আমদানি করেছে। বুলগেরিয়া গত বছরের তুলনায় চলতি বছর ইরান থেকে তেল আমদানি শতকরা ১১৩ ভাগ বাড়িয়েছে। গত বছরের প্রথম তিন মাসে বুলগেরিয়া ইরান থেকে ৩১৪ মেট্রিক টন তেল আমদানি করেছিল। 

চলতি বছরের মার্চ মাসে পোল্যান্ড ইরান থেকে ১৯ মেট্রিক টন তেল আমদানি করেছে। গত দুই বছরের মধ্যে প্রথম দেশটি ইরান থেকে তেল আমদানি করলো। এছাড়া, ইউরোপীয় ইউনিয়নের সদস্য-প্রার্থী জর্জিয়া চলতি বছরের প্রথম তিন মাসে ইরান থেকে ৫৪৪ মেট্রিক টন তেল আমদানি করেছে। অবশ্য দেশটি গত বছরের একই সময়ে ৯৭৪ মেট্রিক টন তেল আমদানি করেছিল। 

প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, ইউরোপের আরো বেশি দেশ মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল আমদানি করতে আগ্রহী। 

ইরান বর্তমানে সবচেয়ে বেশি তেল এশিয়ার বাজারে বিক্রি করছে। ইরানের দৈনিক তেল উৎপাদন ১৬ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit